দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, চীনের একক আধিপত্য কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়ার শীর্ষ নিরাপত্তা সম্মেলন ‘শাংরি-লা ডায়ালগ’-এ বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
চীনকে উদ্দেশ করে হেগসেথ বলেন, ‘চীনসহ কোনো রাষ্ট্রই একক আধিপত্য বিস্তার করতে পারবে না এবং আমাদের দেশ ও মিত্রদের নিরাপত্তাকে বিঘ্নিত করতে পারবে না।’
তবে কঠোর এই বার্তার পাশাপাশি তিনি জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে বর্তমানে যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে।
হেগসেথ বলেন, ‘আমরা আমাদের চীনা সমকক্ষদের সঙ্গে সামরিক পর্যায়ে যোগাযোগের পথ উন্মুক্ত রেখেছি এবং আগের তুলনায় আরও ঘন ঘন বৈঠক করছি।’
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র চায় চীন এ অঞ্চলে ওয়াশিংটনের দীর্ঘদিনের উপস্থিতি ও ভূমিকাকে সম্মান জানাক।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জোর দিয়ে বলেন, কোনো একক শক্তির আধিপত্য এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ক্ষমতার ভারসাম্য নষ্ট করবে।
তিনি উল্লেখ করেন, ইরান যুদ্ধের কারণে গত কয়েক মাসে যুক্তরাষ্ট্রের মনোযোগ অন্যদিকে থাকলেও, ওয়াশিংটন এখনও একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
এমএস/